চলতি
বছরের অক্টোবরে মোবাইল ব্যাংকিং লেনদেন বেড়েছে। এ মাসে মোট লেনদেন হয়েছে
২০ হাজার ৬৯২ কোটি ৪৩ লাখ টাকা। যা সেপ্টেম্বর মাসের চেয়ে প্রায় ৬ দশমিক ২৭
শতাংশ বেশি। সেপ্টেম্বর মাসে মোবাইল ব্যাংকিংয়ে লেনদেন হয়েছিল ১৯ হাজার
৪৭১ কোটি ৪১ লাখ টাকা। এদিকে মোট লেনদেন বাড়ায় দৈনিক লেনদেনও বেড়েছে। এ
মাসে দৈনিক লেনদেন হয়েছে ৬৮৯ কোটি ৭৫ লাখ টাকা। যা সেপ্টেম্বর মাসে ছিল ৬৪৯
কোটি টাকার কিছু বেশি। তবে এ মাসে ক্যাশ ইন ট্রানজেকশন, ক্যাশ আউট
ট্রানজেকশন ও ব্যক্তি থেকে ব্যক্তি পর্যায়ে লেনদেন বাড়লেও বেতন-ভাতা,
ইউটিলিটি বিল পরিশোধ ও রেমিট্যান্সের অর্থ প্রেরণ কমেছে। বাংলাদেশ ব্যাংকের
হালনাগাদ প্রতিবেদনে দেখা যায়, অক্টোবর মাসে মোবাইল ব্যাংকিংয়ে ক্যাশ ইন
ট্রানজেকশন হয়েছে ৮ হাজার ৯৫০ কোটি ৮০ লাখ টাকা। এ সময় ক্যাশ আউট
ট্রানজেকশন হয়েছে ৭ হাজার ৯৫৩ কোটি ৭২ লাখ টাকা।
সেপ্টেম্বর
মাসে মোবাইল ব্যাংকিংয়ে ক্যাশ ইন ট্রানজেকশন হয়ছিল ৮ হাজার ২৮২ কোটি ৬৫
লাখ টাকা ও ক্যাশ আউট ট্রানজেকশন হয়েছিল ৭ হাজার ৫৪৫ কোটি ১৪ লাখ টাকা। ফলে
এক মাসের ব্যবধানে ক্যাশ ইন ও ক্যাশ আউট ট্রানজেশন বেড়েছে ৮ শতাংশ ও ৫
দশমিক ৪২ শতাংশ। এ সময় ব্যক্তি থেকে ব্যক্তিপর্যায়ে ট্রানজেকশন হয়েছে ৩
হাজার ২৬ কোটি টাকা। যা আগের মাসে ছিল ২ হাজার ৮৫০ কোটি টাকা। এক মাসে
ব্যক্তি থেকে ব্যক্তিপর্যায়ে লেনদেন বেড়েছে ৬ দশমিক ১৮ শতাংশ। অন্যদিকে
মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অক্টোবর মাসে ১৮৩ কোটি ৪৭ লাখ টাকার বেতন
পরিশোধ করা হয়েছে। যা আগের মাসের তুলনায় ৩ দশমিক ৮৮ শতাংশ কম। আগের মাস
সেপ্টেম্বরে বেতন পরিশোধ করা হয়েছিল ১৯০ কোটি ৮৮ লাখ টাকা। এ সময় ইউটিলিটি
বিল পরিশোধ প্রায় ১০ শতাংশ কমে দাঁড়িয়েছে ২০২ কোটি ৫২ লাখ টাকায়। আগের মাসে
ইউটিলিটি বিল পরিশোধ করা হয়েছিল ২২৫ কোটি ৪৯ লাখ টাকা।

No comments:
Post a Comment