ইংল্যান্ডের
বিপক্ষে প্রথম টেস্টে জয়ের কাছে গিয়েও হেরেছে বাংলাদেশ। তবে দ্বিতীয়
টেস্টে ইংল্যান্ডকে ১০৮ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে সিরিজ ড্র করে
টাইগাররা। তবে বাংলাদেশের কাছে এমন হারের পরও টাইগারদের ছোট করেই দেখছেন
ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার ইয়ান বোথাম। ইয়ান বোথাম অবশ্য এখন নাইট উপাধি
পেয়ে স্যার হয়েছেন। বাংলাদেশের কাছে হারের পর ইংল্যান্ডের পারফরম্যান্স
নিয়ে তাকে প্রশ্ন করা হলে বোথাম বলেন,
বাংলাদেশ
সিরিজ দিয়ে নয়, ভারতের বিপক্ষে সিরিজ দিয়েই ইংল্যান্ডের পারফরম্যান্স
মূল্যায়ন করবো। এএফপিকে দেয়া এক সাক্ষাৎকারে বোথাম বলেন, বাংলাদেশ স্পিন
সহায়ক উইকেট বানিয়েছিল। একটা টেস্টের প্রথম ওভার থেকেই যদি স্পিনারকে বল
করাতে পাঠানো হয়, তবে বুঝতে হবে পিচটা আসলে ঠিক কীরকম। ইংল্যান্ডকে হারিয়ে
বাংলাদেশ আনন্দ করতে পারে। কিন্তু এই আনন্দ ওদের বিদেশের মাটিতে খেলেও করতে
হবে। বলতে বাধা নেই কাজটা কতটা কঠিন বাংলাদেশ হাড়ে হাড়ে টের পাবে।

No comments:
Post a Comment