নাটক
নয়, বর্তমানে সিনেমার ব্যস্ত নায়িকা বিদ্যা সিনহা মিম। একাধিক ছবির শুটিং
নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি। বেশ কয়েকদিন আগে সেন্সর বোর্ডে জমা পড়ে অনন্য
মামুন পরিচালিত মিমের নতুন ছবি ‘আমি তোমার হতে চাই’। এরপর ৬ নভেম্বর বিনা
কর্তনে সেন্সর বোর্ডের অনুমোদন পায় লাইভ টেকনোলজিসের ব্যানারে নির্মিত এ
প্রথম ছবি। মূলত একজন গ্যাংস্টারের জীবন বদলে যাওয়া নিয়ে এই ছবির গল্প
এগিয়ে গেছে। সামাজিক গল্পনির্ভর পারিবারিক এই ছবিতে অভিনয় করেছে বাপ্পি,
মিম, জন, দীপালি, মিশা সওদাগরসহ আরও অনেকে। এছাড়াও একটি আইটেম গানের মডেল
হয়েছেন বলিউডের আইটেম কন্যা রাখি সাওয়ান্ত। ছবিটি প্রসঙ্গে মিম বলেন, ‘বেশ
আনন্দ নিয়ে ছবিটিতে অভিনয় করেছি।
এখন এটি প্রেক্ষাগৃহে আসার অপেক্ষায় আছে।
ছবিটি নিয়ে আমিও উচ্ছ্বসিত। আশা করি এতে আমার আর বাপ্পীর রসায়ন দর্শকরা
ভালোভাবেই গ্রহণ করবেন।’ অনন্য মামুন বলেন, ‘৩০ অক্টোবর ছবিটি প্রদর্শনের
জন্য সেন্সর বোর্ডে জমা দিয়েছি। মাত্র ছাড়পাত্র পেলাম। এখন শিগগিরই ছবিটি
মুক্তির তারিখ ঘোষণা করব।’ ছবিটিতে সঙ্গীত আয়োজনে রয়েছেন হাবিব ওয়াহিদ,
শফিক তুহিন, আহম্মেদ হুমায়ন, নাভেদ পারভেজ ও অধ্যয়ন-রূপক। আর গানে কণ্ঠ
দিয়েছেন হাবিব ওয়াহিদ, মমতাজ, আহম্মেদ হুমায়ন, তাসিন, শত্রু জিৎ, রশ্মি দে ও
এসকিন। নৃত্য পরিচালক হিসেবে ছিল তানজিল ও আরিফ-রোহান।

No comments:
Post a Comment