Tuesday, November 8, 2016

কলকাতার ছবিতে রোমানা স্বর্ণা

‘রানআউট’ ছবিতে সজলের বিপরীতে অভিনয় করে নায়িকা হিসেবে পরিচিতি পেয়েছেন টিভি অভিনেত্রী রোমানা স্বর্ণা। তাই নাটকের চেয়ে ছবিতেই ব্যস্ত হওয়ার চেষ্টা করছেন তিনি। এর ধারাবাহিকতায় কলকাতার একটি ছবিতে নাম ভূমিকায় অভিনয় করছেন। ছবির নাম ‘রূপকথার গল্প’। এটি পরিচালনা করছেন সোমনাথ চক্রবর্তী। এতে তার বিপরীতে অভিনয় করছেন কলকাতার অভিনেতা সান। সম্প্রতি পশ্চিমবঙ্গের বর্ধমানের বিভিন্ন লোকেশনে চলচ্চিত্রের প্রথম লটের শুটিং শেষ হয়েছে বলে জানিয়েছেন স্বর্ণা। ছবিতে অভিনয় প্রসঙ্গে রোমানা স্বর্ণা বলেন, ‘ছবির গল্পের প্রয়োজনেই বাংলাদেশ থেকে আমাকে নিয়েছে পরিচালক। গল্প ভালোলাগাতেই এতে অভিনয় করছি।
এটি দারুণ একটি সামাজিক পট নিয়ে নির্মিত হচ্ছে। আশা করি দর্শকদেরও ভালো লাগবে।’ এদিকে নিয়মিত নাটক ও বিজ্ঞাপন ব্যস্ত রয়েছেন তিনি। তার অভিনীত ‘মায়ার বাঁধন’ ধারাবাহিকটি বৈশাখী টিভিতে প্রচার হচ্ছে। পাশাপাশি ‘দেহান্ত’ নামের একটি ছবিতে অভিনয়ের প্রস্তুতি নিচ্ছে বলেও জানিয়েছেন এ অভিনয় শিল্পী। উল্লেখ্য, ২০১৫ সালে তন্ময় তানসেনের ‘রানআউট’ ছবিতে অভিনয়ের আগে একই পরিচালকের ‘পদ্মপাতার জল’ চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। অভিনয় করেছেন অনিরুদ্ধ রাসেলের ‘দ্বিতীয় লিঙ্গ’ নামে ছবিতেও। কলকাতার ছবির শুটিং শেষ করে দেশে ফিরেই দেহান্তের শুটিং শুরু করবে বলে জানিয়েছেন এ অভিনেত্রী।

No comments:

Post a Comment