Sunday, November 27, 2016

কাশ্মীরের ৩৮০০০ বর্গ কিমি. ভূমি চীনের দখলে

জম্মু-কাশ্মীরের প্রায় ৩৮ হাজার বর্গকিলোমিটার ভূমি চীনের দখলে রয়েছে বলে জানিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। শুক্রবার সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় কেন্দ্রীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী অবসরপ্রাপ্ত জেনারেল ভি কে সিং এ তথ্য জানান। তিনি বলেন, ১৯৬৩ সালের ২ মার্চ বেইজিং ও ইসলামাবাদের মধ্যে স্বাক্ষরিত কথিত চীন-পাকিস্তান সীমান্ত চুক্তি অনুসারে পাকিস্তান অবৈধভাবে কাশ্মীরের ৫ হাজার ১৮০ বর্গকিলোমিটার ভারতীয় ভূখণ্ড চীনকে দিয়েছে। খবর ডেইলি নিউজ অ্যান্ড অ্যানালাইসিসের।
জেনারেল সিং বলেন, ‘জম্মু-কাশ্মীর ভারতের অখণ্ড এবং অবিচ্ছেদ্য অঙ্গ’-এ কথা চীনা কর্তৃপক্ষকে বিভিন্ন সময়ে স্পষ্টভাবে জানিয়ে দেয়া হয়েছে। এমনকি সর্বোচ্চ পর্যায়েও তা বলা হয়েছে।’ তিনি আরও বলেন, সীমান্ত বিরোধ নিষ্পত্তির উদ্দেশে এক কর্মকাঠামোর সম্ভাবনা সন্ধানের জন্য উভয়পক্ষ বিশেষ প্রতিনিধি নিযুক্ত করতে সম্মত হয়েছে। অন্য এক লিখিত প্রশ্নের জবাবে সিং বলেন, চীনের সঙ্গে ভারত নিজেদের সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে অধিক গুরুত্ব দিয়ে থাকে। চীনের সঙ্গে চলমান সম্পর্কের কথা তুলে ধরতে তিনি বলেন, ২০১৪ সালের সেপ্টেম্বরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ভারত সফর করেন।

No comments:

Post a Comment