Sunday, November 27, 2016

তুরস্কে বরখাস্ত ৬ হাজার শিক্ষক পুনর্বহাল

তুরস্কে বরখাস্ত হওয়া ৬ হাজার শিক্ষককে তাদের পদে বহাল রেখেছে দেশটির কর্তৃপক্ষ। শুক্রবার এ তথ্য দিয়েছে তুর্কি শিক্ষা মন্ত্রণালয়। গত জুলাই মাসে দেশটিতে ব্যর্থ সামরিক অভ্যুত্থানে সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত সন্দেহে তাদের বরখাস্ত করা হয়। তুরস্কের শিক্ষা মন্ত্রণালয়ের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে বলা হয়, সন্ত্রাসী সংস্থার সঙ্গে জড়িত সন্দেহে বরখাস্ত হওয়া ৬ হাজার ৭ জন শিক্ষককে তাদের পদে পুনর্বহাল করা হয়েছে। খবর এএফপির।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগানকে ক্ষমতা থেকে হঠাতে ১৫ জুলাই সামরিক অভ্যুত্থানের চেষ্টা চালানো হয়। এর জের ধরে সন্ত্রাস নির্মূল অভিযানে নামে তুরস্ক। দেশটির বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয় থেকে বরখাস্ত করা হয় শিক্ষক-কর্মচারীদের। আঙ্কারার দাবি, বরখাস্ত হওয়া এসব শিক্ষক বা কর্মচারী মার্কিন প্রবাসী তুর্কি ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেনের মিত্র।

No comments:

Post a Comment