Tuesday, November 1, 2016

টাম্পের জনপ্রিয়তা বাড়ছে!

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে ডেমোক্রেট পার্টির প্রার্থী হিলারি ক্লিনটন ও রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মধ্যে লড়াইটা যেন ততই তীব্র হয়ে উঠছে। হিলারি ক্লিনটনের ই-মেইল কেলেংকারি নতুন করে মাথাচাড়া দেয়ায় জনমত জরিপের ট্রাম্পের জনপ্রিয়তা বাড়ছে।অন্যদিকে হিলারির জনসমর্থন অনেক কমে গেছে। ৮ নভেম্বরের নির্বাচনকে সামনে রেখে রোববার প্রকাশিত এবিসি নিউজ ও ওয়াশিংটন পোস্টের যৌথ জরিপের ফলে দেখা গেছে,
জনসমর্থনে ট্রাম্পের চেয়ে মাত্র এক পয়েন্টে এগিয়ে আছেন হিলারি। হিলারি ক্লিনটনকে সমর্থন করেছেন ৪৬ ভাগ ভোটার। অন্যদিকে ট্রাম্পকে সমর্থন করেছেন ৪৫ ভাগ ভোটার। হিলারির সম্ভাব্য ই-মেইল নিয়ে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের নতুন তদন্ত শুরুর কথা প্রকাশ হওয়ার পর যুক্তরাষ্ট্রের ভোটারদের মধ্যে তার প্রভাব পড়েছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। এদিকে হিলারি ক্লিনটনের সঙ্গে সম্পর্ক আছে বলে ধারণা করা বেশ কিছু ই-মেইলের বিষয়ে ইতিমধ্যে পরীক্ষা-নিরীক্ষা ও পর্যবেক্ষণ শুরু হয়েছে।
সূত্র:- আল জাজিরা, রয়টার্স, সিএনএন।

No comments:

Post a Comment