Wednesday, November 2, 2016

এবার নির্বাচনী প্রচারণায় নামছেন মেলানিয়া

এবার নির্বাচনী প্রচারণায় মাঠে নামছেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্প। বৃহস্পতিবার পেনসিলভানিয়ায় প্রথমবারের মতো এক নির্বাচনী সভায় ভাষণ দেবেন তিনি। গত দুই মাসে তাকে কোনো প্রচারণায় অংশ নিতে দেখা যায়নি। খবর এবিসি নিউজের। এর আগে এক সাক্ষাৎকারে মেলানিয়া বলেছিলেন,
নির্বাচনী প্রচারণায় তার অনুপস্থিতির কারণ তাদের সন্তান ব্যারন। সেই তার কাছে অগ্রাধিকার পাচ্ছে। তবে একই সাক্ষাৎকারে ট্রাম্পই প্রথম প্রকাশ করেন, মেলানিয়াও প্রচারণায় নামছেন। ট্রাম্প বলেন, তার বিশ্বাস মেলানিয়া এক অসাধারণ বক্তা। তিনি দুই থেকে তিনটি সভায় ভাষণ দেবেন।

No comments:

Post a Comment