Wednesday, November 2, 2016

প্রতি বছর ৩ লাখ অভিবাসী নেবে কানাডা

আগামী বছর থেকে কানাডা প্রতি বছর অন্তত ৩ লাখ অভিবাসী নেবে। দেশটির প্রবীণ জনসংখ্যা বেড়ে যাওয়ার ফলে অর্থনৈতিক চাপ কমাতে এ উদ্যোগ নেয়া হয়েছে বলে সোমবার জানিয়েছেন দেশটির অভিবাসনমন্ত্রী জন ম্যাককালাম। খবর এএফপির। চলতি বছরও বিপুল সংখ্যক অভিবাসীকে গ্রহণ করেছে কানাডা। তবে বছরে সাড়ে চার লাখ অভিবাসী নেয়ার যে প্রস্তাব গত সপ্তাহে দেয়া হয়েছিল, মন্ত্রীর ঘোষিত এ সংখ্যা তা থেকে বেশ কম।
ম্যাককালাম বলেন, সিরীয় শরণার্থীদের নিয়ে আমাদের বিশেষ পদক্ষেপের ফলে ২০১৬ সালে আমরা অভিবাসী গ্রহণে ৩ লাখে উন্নীত হতে পেরেছি। আমি আজ ঘোষণা দিতে পারি যে ২০১৭ সাল থেকে আমরা তিন লাখ সংখ্যাকে স্থায়ী বানাব এবং অভিবাসীর প্রবৃদ্ধিতে তা ভিত্তি হিসেবে কাজ করবে। এ সংখ্যা ঐতিহাসিক রীতির ৪০ হাজার বেশি বলে তিনি জানান। নতুন অভিবাসীদের অর্ধেকের বেশি হবে চাকরিপ্রত্যাশী ও বিনিয়োগকারী। বাকিরা হবেন দম্পতি, শিশু, শরণার্থী এবং অন্যান্য মানবিক বিবেচনায় স্থান পাওয়া।

No comments:

Post a Comment