ভারতে
নজিরবিহীন ঘোষণায় ৮ নভেম্বর মধ্যরাতের পর থেকে ৫০০ ও ১ হাজার রুপির সব
নোটের লেনদেন নিষিদ্ধ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু
বারবার প্রশ্ন আসছে, কেন তিনি এমনটি করলেন? অনেকে এমন সিদ্ধান্তের প্রতিবাদ
জানিয়েছেন। কেউ জানিয়েছেন সমর্থন। এবার বিষয়টি নিয়ে কথা বললেন সাবেক
বিশ্বসুন্দরী ও বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন।
সাধারণত মন্তব্যের
ব্যাপারে সংযত থাকেন ঐশ্বরিয়া। তবে অর্থ বদলে জনদুর্ভোগ এবং ভবিষ্যতে তার
ফলাফলের বাস্তব চিত্র নিয়ে তিনি চিন্তিত বলে এ বিষয়ে মন্তব্য করতে বাধ্য
হয়েছেন বলে উল্লেখ করেন। কিন্তু সেখানেও পাওয়া গেল তার ‘কূটনৈতিক’ দক্ষতা!
ঐশ্বরিয়া জনগণ ও নরেন্দ্র মোদিকে উদ্দেশ করে শনিবার ভারতীয় সংবাদ মাধ্যম
এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘একজন নাগরিক হিসেবে অবশ্যই
প্রধানমন্ত্রীর এ উদ্যোগকে আমি স্বাগত জানাই। দেশের দুর্নীতি প্রতিরোধে তার
এ পদক্ষেপ সুদূরপ্রসারী ভূমিকা রাখবে। তবে পরিবর্তন সব সময় আরামদায়ক হয়
না। আবার যদি সবাই কল্যাণের বিষয়টিকে বড় করে দেখেন তবে সাময়িক অসুবিধা বড়
ধরনের সমস্যা হিসেবে মনে হবে না।’ দেশে কালো টাকার বিস্তার আর দুর্নীতি
ঠেকাতেই এ কঠোর পদক্ষেপ নেয়া হয়েছে বলে এক ভাষণে মোদি জানিয়েছেন। আর তাতে
শুধু অ্যাশ নয়, এর আগে অমিভাভ বচ্চন, সালমান খানের মতো তারকা মোদিকে সমর্থন
জানিয়েছেন।

No comments:
Post a Comment