সিলভেস্টার
স্ট্যালনের বাড়িতে ২৩ বছর আগে শপথ নিয়েছিলেন অস্কার তিনি জিতবেনই। অবশেষে
জিতলেন। তবে পাঁচ দশক, ২০০টা সিনেমায় সিনেমায় কাজের পর। যে জ্যাকি চ্যান
মানেই গোটা হলিউড মাথা নিচু করে দেয়। বলিউডের বক্স অফিসে শাহরুখ, সালমানদের
যেমন আধিপত্য, তার চেয়ে অনেক গুণ বেশি হলিউডের বক্স অফিসে আধিপত্য চিনের
ম্যাজিক ম্যান জ্যাকি চ্যানের। তবে এতসব সাফল্যের পর কোনোদিনই অস্কার জিততে
পারেননি জ্যাকি।
কেন যেন না অস্কার
বিচারকদের ঠিক মনে ধরত না জ্যাকিকে। জ্যাকি সব পাবেন, অস্কার ছাড়া, এমন
কথাটাও রটে যায়। ৬২ বছর বয়সী জ্যাকির হাতে গত শনিবার বিনোদন জগতে অসামান্য
অবদানের স্বীকৃতি হিসেবে সম্মানসূচক অস্কার তুলে দেয়া হয়। চ্যানের জন্ম হয়
হংকংয়ে। ডজনেরও বেশি মার্শাল আর্টনির্ভর চলচ্চিত্রে কাজ করেছেন তিনি। 'হু
অ্যাম আই' থেকে 'র্যাম্ব ইন দ্য ব্রঙ্কস', 'দ্য রাশ আওয়ার', অ্যানিমেশন
ফিল্ম 'কুং ফু পান্ডা'সহ বহু মেগাহিট সিনেমা তাকে বিশ্বজুড়ে বড় সাফল্য ও
খ্যাতি এনে দেয়।

No comments:
Post a Comment