Tuesday, November 15, 2016

১০০ ছক্কা তামিমের

আবারও তামিম ইকবালের সেঞ্চুরি মিস। এবার থামলেন ৭৫-এ। তাতে অবশ্য তার কোনো দুঃখ থাকার কথা নয়। একটি সেঞ্চুরি মিস করে যে আরেকটি ‘সেঞ্চুরি’ পেয়ে গেছেন তিনি। সেটি ‘ছক্কার সেঞ্চুরি’। হ্যাঁ, ১০০ ছয় মারা হয়ে গেছে তার। টি ২০তে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে এ কৃতিত্ব এখন শুধু তামিমের। বিপিএলে কাল বরিশাল বুলসের বিপক্ষে এমন হৃদয়গ্রাহী রেকর্ড গড়েছেন চিটাগাং ভাইকিংস অধিনায়ক তামিম।
সব মিলিয়ে এটি ছিল তার ১২২তম টি ২০ ম্যাচ। ক্রিকেটের এই ক্ষুদে ফরম্যাটে পাক্কা ১০০ ছক্কা হল বাংলাদেশের ড্যাশিং বাঁ-হাতি ওপেনারের। ১০০ ওভার বাউন্ডারির মধ্যে বিপিএলে মেরেছেন ২৩টি। বাংলাদেশ দলের হয়ে ২৭ বার দড়ির ওপর দিয়ে বল পাঠিয়েছেন সীমানার বাইরে। বাকি ৫০টি ছয় এই ফরম্যাটের অন্যান্য ম্যাচে। সোমবার বরিশালের বিপক্ষে ৫১ বলে ৭৫ রান করে পেসার কামরুল ইসলাম রাব্বির বলে বোল্ড হন তামিম। এই ম্যাচে তার ব্যাট থেকে আসে দুটি ছয়। এছাড়া ১০টি চারও মেরেছেন তিনি।
সংক্ষিপ্ত স্কোর
চিটাগাং ভাইকিংস ১৬৩/৩, ২০ ওভারে (তামিম ইকবাল ৭৫, জহুরুল ইসলাম ৩৬, এনামুল হক বিজয় ২৭*, ডুয়ানে স্মিথ ১৭। আল-আমিন হোসেন ১/৩৫, আবু হায়দার ১/৩১, কামরুল ইসলাম রাব্বি ১/২১)।
বরিশাল বুলস ১৬৭/৩, ১৯.৪ ওভারে (ডেভিড ম্যালান ৭৮*, শাহরিয়ার নাফীস ৬৫। মুশফিকুর রহিম ১০*। ইমরান খান ২/৩০)।
ফল : বরিশাল ৭ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ : ডেভিড
ম্যালান (বরিশাল)।

No comments:

Post a Comment