পরাজয়ের
খবর জানতে পেরে কান্না সংবরণ করতে পারেননি হিলারি ক্লিনটন। তিনি অঝোরে
কাঁদছিলেন। জনপ্রিয় রক্ষণশীল লেখক এড ক্লেইন নিউজম্যাক্স টিভিকে দেয়া এক
সাক্ষাৎকারে এমন দাবি করেছেন। ক্লেইন দাবি করেন, বুধবার সকাল সাড়ে ৬টার
দিকে হিলারি তার এক পুরনো বন্ধুকে ফোন করেন। এ সময় তিনি কান্নায় ভেঙে পড়েন।
তার কান্না থামানো যাচ্ছিল না। তাকে সান্ত্বনা দেয়াও কঠিন ছিল। হিলারির ওই
নারী বন্ধু বলেন,
তিনি এত বেশি কান্না
করছিলেন যে তিনি কী বলছেন তা বোঝা যাচ্ছিল না। পরে হিলারি তার পরাজয়ের
জন্য এফবিআই পরিচালক জেমস কমেকে দায়ী করেন। তিনি ওবামারও সমালোচনা করেন যে,
প্রেসিডেন্ট তার জন্য যথেষ্ট করেননি। ওবামার দোষ কী জানতে চাইলে হিলারি
বলেন, প্রেসিডেন্ট জেমস কমেকে আগেই থামাতে পারতেন। বিল ক্লিনটন এমনটাই
বলেছেন।

No comments:
Post a Comment