পিইসি
পরীক্ষা দেয়া হল না ময়মনসিংহের ধোবাউড়ার শিক্ষার্থী ইশামনির। বৃহস্পতিবার
সকালে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সময় ব্যটারিচালিত অটোরিক্সার চাকায় ওড়নার
পেঁচিয়ে তার মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানায়, উপজেলার কাশিনাথপুর বাজার থেকে
একটি অটোতে করে কলসিন্দুর পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সময় জরিপাপাড়া নামক
স্থানে ইশামনির ওড়না অটোরিক্সার চাকায় পেঁচিয়ে যায়।
এতে
চলন্ত অটো থেকে রাস্তায় পড়ে গুরুতর আহত হয় ইশা। পরে তাকে ধোবাউড়া
স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ইশামনি
গামারীতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী ছিল। সে গামারীতলা গ্রামের
যুবলীগ নেতা আল মামুনের মেয়ে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখলেছুর রহমান
বলেন, ইশামনি খুবই মেধাবী ছাত্রী ছিল।

No comments:
Post a Comment