লক্ষ্মীপুরে
কৃষক শামছুল ইসলাম (৩০) হত্যা মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের
আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুর ১টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ
আদালতের বিচারক মো. সাইদুর রহমান গাজী এ রায় দেন।
দণ্ডপাপ্তরা হলেন- সদর উপজেলার লাহারকান্দির তালহাটি গ্রামের মৃত নবী উল্যার ছেলে জয়নাল আবেদীন (৬৫) ও আবদুর ছবুরের ছেলে আবুল বাশার (৫০)। এছাড়া তাদের ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। অনাদায়ে আরও এক বছরের সাজার রায় দেয়া হয়। এ মামলার অপর ২ আসামিকে খালাস দেয়া হয়েছে। তারা হলেন আবু সিদ্দিক ও ফারুল বেগম। রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি আবুল কালাম রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন,

রায় ঘোষণার সময় যাবজ্জীবন
কারাদণ্ডের আদেশপ্রাপ্ত ২ জনসহ ৪ আসামিই উপস্থিত ছিলেন। আদালত সূত্র জানায়,
১৯৯৬ সালের ২১সেপ্টেম্বর সকালে লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দির
তালহাটি গ্রামে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে শামছুল ইসলামকে পিটিয়ে হত্যা
করা হয়। এ ঘটনায় তার বড় ভাই সাহাব উদ্দিন বাদি হয়ে সদর থানায় ৫ জনকে আসামি
করে একটি হত্যা মামলা দায়ের করেন। আসামিদের মধ্যে আছিয়া খাতুন নামের একজন
রোগাক্রান্ত হয়ে মারা যায়। নিহত শামছুল ইসলাম সদর উপজেলার লাহারকান্দি
ইউনিয়নের তালহাটি গ্রামের মৃত আবুল খায়ের পাটোয়ারির ছেলে।

No comments:
Post a Comment