Tuesday, November 15, 2016

সিলেটে বাসের ধাক্কায় পথচারী নিহত

সিলেটের দক্ষিণ সুরমার কদমতলীতে মঙ্গলবার সকাল ৯টার দিকে এনা পরিবহনের বাসের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম-আব্দুল হান্নান(৬৫)। তিনি কদমতলী স্বর্ণশিখা আবাসিক এলাকার মৃত রইছ মিয়ার পুত্র। এদিকে প্রতিবাদে বিক্ষুব্ধ এলাকাবাসী হুমায়ুন রশীদ চত্বরে সড়ক অবরোধ করেন। পরে এসএমপির অতিরিক্ত উপ-কমিশনার (সদর দক্ষিণ) জেদান আল মুসাসহ সংশ্লিষ্টদের আশ্বাসে অবরোধ প্রত্যাহার হয়।
এডিসি জেদান আল মুসা জানান, এনা পরিবহনের একটি বাস উল্টো দিকে যাওয়ার সময় ওই পথচারীকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার প্রতিবাদে এলাকাবাসী রাস্তায় ব্যারিকেড দিলে দোষীকে গ্রেফতারে পুলিশের আশ্বাসে তা প্রত্যাহার হয়। দক্ষিণ সুরমা থানার ওসি আতাউর রহমান জানান, এই ঘটনায় ঘাতক বাস বা চালককে আটক করা যায়নি। এব্যাপারে নিহতের পরিবার মামলা করবে।

No comments:

Post a Comment