Sunday, December 4, 2016

কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ ভাইয়ের মৃত্যু

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। রোববার সকাল পৌনে ৯টার দিকে উপজেলার ঘোষপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার ঘোষপাড়া এলাকার রণজিৎ সেনের ছেলে রাজন ঘোষ (৩০) ও সুজন ঘোষ (২০)। কুলিয়ারচর থানার ওসি চৌধুরী মিজানুজ্জামান জানান,
সকাল পৌনে ৯টার দিকে রণজিৎ ঘোষের ভাইয়ের স্ত্রী মীরা রাণী বাড়ি সামনে জিআই তারে কাপড় মেলতে যায়। এসময় তিনি বিদ্যুতের তারে জড়িয়ে গেলে তাকে বাঁচাতে যান সুজন ঘোষ। তাদের চিৎকার শুনে বড়ভাই রাজন ঘোষ বাঁচাতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাদের উদ্ধার করে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক দুই ভাইকে মৃত্য ঘোষণা করেন। গুরুতর আহত মীরা রাণী সেখানেই চিকিৎসাধীন রয়েছেন বলে জানান ওসি।

No comments:

Post a Comment