Sunday, December 4, 2016

নওগাঁয় সংঘর্ষে আহত আ’লীগ নেতার মৃত্যু

নওগাঁর মহাদেবপুর উপজেলায় কমিটি গঠন নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত আওয়ামী লীগ নেতা ডা. আবু বক্কর সিদ্দিকের (৫০)  মৃত্যু হয়েছে। শনিবার বিকালে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত ডা. আবু বক্কর সিদ্দিক উপজেলার সফাপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও ঈশ্বর লক্ষিপুর গ্রামের তাছির উদ্দিনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়,
গত ২৭ নভেম্বর সফাপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড কমিটি গঠন চলছিল। কমিটি গঠনের এক পর্যায়ে ময়নুল পক্ষের সঙ্গে কথাকাটাটির এক পর্যায়ে মারপিটের ঘটনা ঘটে। এসময় আবু বক্কর সিদ্দিক গুরুত্ব আহত হন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ৬দিন পর শনিবার বিকালে তিনি মারা যান। মহাদেবপুর থানার ওসি সাবের রেজা চৌধুরী বলেন, এ ঘটনায় শনিবার থানায় একটি মামলা হয়েছে।

No comments:

Post a Comment