Saturday, December 3, 2016

টেকনাফে ১ লাখ ৩৫ হাজার পিস ইয়াবা জব্দ

কক্সবাজারের টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ১ লাখ ৩৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। শুক্রবার দিনগত রাত আড়াইটার দিকে টেকনাফ স্থলবন্দর সংলগ্ন চারিয়াং খালের পাশের একটি জঙ্গল থেকে ইয়াবার এই বিশাল চালান উদ্ধার করা হয়। টেকনাফ কোস্টগার্ডের লেফটেন্যান্ট কমান্ডার নাফিউর রহমান এই তথ্য জানান।
তিনি জানান, গোপন সূত্রের খবরের ভিত্তিতে কোস্টগার্ড সদস্যরা ওই এলাকায় অভিযান চালায়। তবে কাউকে আটক করা যায়নি। নাফিউর রহমান জানান, উদ্ধার হওয়া এসব ইয়াবা মাদক দ্রব্য অধিদফতরকে হস্তান্তর করা হবে। পরে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্থিতিতে এগুলো ধ্বংস করা হবে।

No comments:

Post a Comment