Wednesday, December 21, 2016

কলকাতার শিশু-কিশোর চলচ্চিত্র উৎসবে অর্ষা

কলকাতায় অনুষ্ঠিতব্য চিলড্রেন ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নিতে সেখানে যাচ্ছেন ছোট পর্দার ব্যস্ত অভিনেত্রী নাজিয়া হক অর্ষা। ২৩ ডিসেম্বর চ্যানেল আইয়ের পরিচালক ফরিদুর রেজা সাগর ও অভিনেতা আফজাল হোসেনের সঙ্গে অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন তিনি। ২৫ ডিসেম্বর উৎসবে প্রদর্শিত হবে তার অভিনীত ছবি ‘কক্সবাজারে কাকাতুয়া’। ফেস্টিভ্যালে যোগ দেয়া উপলক্ষে অর্ষা বলেন, ‘আমার খুব ভালো লাগছে, সেখানে অনেক বিদেশী শিশু চলচ্চিত্রসহ আমাদের কক্সবাজারে কাকাতুয়া ছবিটি দেখানো হবে।
ছোটকাকু সিরিজও যে আজ এ পর্যন্ত যাবে তা আমরা কেউ আগে ভাবিনি।’ ছোটকাকু সিরিজে প্রধান চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা আফজাল হোসেন। ছবিতে আফজালের ভাতিজির চরিত্রে অভিনয় করেন অর্ষা। আর ভাতিজা হলেন সীমান্ত। তারা তিনজন মিলেই বিভিন্ন রহস্যজনক ঘটনার জট খুলতেন। বর্তমানে অর্ষা টিভি নাটক নিয়ে ব্যস্ত সময় পার করছেন। ভ্যালেন্টাইন ডে উপলক্ষে রুম্মান রুনির দুটি নাটকে কাজ করেছেন, যেখানে তার সহশিল্পী সজল। তার ‘বাবুই পাখির বাসা’ ধারাবাহিক নাটকটি একটি বেসরকারি চ্যানেলে প্রচারিত হচ্ছে। এ ছাড়া বিজয় দিবসের বেশ কয়েকটি নাটকেও কাজ করেছেন অর্ষা, যার একটি এখনও প্রচারের অপেক্ষায় রয়েছে।

No comments:

Post a Comment