সাবেক
প্রেমিক বলিউড সুপারস্টার সালমান খানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন
নায়িকা ক্যাটরিনা কাইফ। 'ভাইজান'কে চিটার বলে অভিহিত করেছেন ক্যাটরিনা।
সম্প্রতি পরিচালক ও প্রযোজক করণ জোহরের টিভি শো ‘কফি উইথ করন’-এ হাজির
হয়েছিলেন ক্যাট। সেখানেই সালমান খান সম্পর্কে জিজ্ঞাসা করা হয় নায়িকাকে।
এসময়
ক্যাটরিনা বলেন, সালমান খান মানুষের সঙ্গে চিট করতে ওস্তাদ। অত্যন্ত
সুকৌশলে সবার সঙ্গে ভদ্রতা বজায় রেখে চিট করতে পারেন! প্রসঙ্গত, সালমান
খানের সঙ্গে দীর্ঘদিন প্রেম করেন ক্যাটরিনা। সালমানের হাত ধরেই বলিউডে
আবির্ভাব হয় ক্যাটরিনা। পরে অবশ্য ভাইজানকে ছেড়ে রণবীর কাপুরের সঙ্গে
সম্পর্কে জড়ান। সেই সম্পর্কও ভেঙে গেছে।

No comments:
Post a Comment