নাটোরের
লালপুর উপজেলার দক্ষিণ লালপুর এলাকায় আখ ক্ষেত থেকে রোববার সকালে জালাল
(২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে লালপুর থানা পুলিশ। থানা ও স্থানীয়
সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ লালপুর এলাকার একটি আখ ক্ষেতে গলা পর্যন্ত
পুতে রাখা জালালের লাশ দেখতে পেয়ে স্থানীয় জনতা পুলিশকে খবর দেয়।
নিহত
যুবক জালাল উত্তর লালপুর গ্রামের মৃত সাহেব আলীর ছেলে। খবর পেয়ে ঘটনাস্থল
থেকে লাশ উদ্ধার করেছে লালপুর থানা পুলিশ। লালপুর থানা অফিসার ইনচার্জ
(ওসি) আবু ওবায়েদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এক যুবকের লাশ উদ্ধার
করা হয়েছে। তদন্ত স্বাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

No comments:
Post a Comment