বিজ্ঞান
যে গতিতে এগিয়ে যাচ্ছে, তাতে অদূর ভবিষ্যতে প্রয়োজনীয় ওষুধ প্রেসক্রাইব
করা ছাড়া ডাক্তারদের আর করণীয় কিছুই থাকবে বলে মনে হয় না।
অনেকে এর সঙ্গে
দ্বিমত পোষণ করতে পারেন। ধরুন, যদি ডিভাইসই রোগ ধরে দেয়, তাহলে ডাক্তারদের
করণীয় কী-ই বা থাকতে পারে! আন্তর্জাতিক গবেষকদের একটি দল এমনই একটি ডিভাইস
তৈরি করছেন। ওই ডিভাইস শুধু নিঃশ্বাসের গন্ধ শুঁকেই ধরে ফেলবে ১৭টি রোগ।
যার মধ্যে ক্যান্সার, পারকিনসনের মতো রোগও রয়েছে। পাঁচটি দেশের মোট ৫৬ জন
গবেষক রয়েছেন এ দলটিতে, যারা ডিভাইস আবিষ্কারে কাজ করছেন। বিজ্ঞানীরা
জানান, এ ডিভাইসে বিভিন্ন ন্যানো-রশ্মি ব্যবহার করা হয়েছে। সেই রশ্মিই
নিঃশ্বাসের গন্ধের রাসায়নিক বিশ্লেষণ করে বলে দিতে পারবে অসুখটি কী।
ওয়েবসাইট।

No comments:
Post a Comment