আগামী
বছরের ১৫ জানুয়ারি থেকে হজের প্রাক-নিবন্ধন কার্যক্রম শুরুর ঘোষণা দিয়েছেন
ধর্ম বিষয়ক মন্ত্রী মতিউর রহমান। মঙ্গলবার রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে
প্রাক-নিবন্ধন কার্যক্রমের সংঙ্গে সংশ্লিষ্টদের প্রশিক্ষণ কর্মসূচিতে
মন্ত্রী এ ঘোষণা দেন। চলতি বছর প্রথমবারের মতো ‘হজ ই-সার্ভিস’ এর আওতায় হজে
গমনেচ্ছুদের প্রাক-নিবন্ধন ব্যবস্থা চালু করে সরকার। এ সার্ভিসের আওতায়
সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীরা ৩০ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায়
হজযাত্রীরা ৩০ হাজার ৭৫২ টাকা জমা দিয়ে প্রাক-নিবন্ধন করেন। পরে হজ
প্যাকেজের বাকি টাকা জমা দিয়ে নিবন্ধন করে এ বছর বাংলাদেশের নাগরিকরা হজে
গেছেন।
এদিকে আগামী হজের ক্ষেত্রেও জেলা প্রশাসক অফিস, ইউনিয়ন ডিজিটাল
সেন্টার, ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয়, পৌর ডিজিটাল সেন্টার, সিটি
করপোরেশন ডিজিটাল সেন্টার, হজ পরিচালকের অফিস ও হজ এজেন্সি থেকে
প্রাক-নিবন্ধন করা যাবে। হজে যেতে আগ্রহীরা জাতীয় পরিচয়পত্র, (১৮ বছরের কম
হলে অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের সঙ্গে জন্ম নিবন্ধন সনদ), পাসপোর্ট সাইজের
রঙিন ছবি, মোবাইল ফোন নম্বর দিয়ে প্রাক-নিবন্ধন করতে পারবেন। চুক্তি
অনুযায়ী এবার ১ লাখ ১ হাজার ৭৫৮ জন বাংলাদেশী হজ পালন করতে সৌদি আরব যেতে
পরবেন।

No comments:
Post a Comment