তুরস্কের
প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানকে চা দিতে অস্বীকৃতি জানানোর মত
অবমাননাকর মন্তব্য করায় তুরস্কের এক রেস্তোরাঁ মালিককে আটক করা হয়েছে।
সেনোল বুরান নামের ওই ব্যক্তি দেশটির সরকারবিরোধী পত্রিকা 'কামহুরিয়াত'র
রেস্তোরাঁ মালিক। খবর বিবিসির তার বুরানের আইনজীবী বলেছেন, এরদোয়ানের মতো
মানুষকে চা পরিবেশন করতে অস্বীকৃতি জানানোয় তাকে আটক করা হয়েছে। তবে তিনি
মনে করেন,
প্রেসিডেন্টকে চা দেবেন না- বুরানের এ কথায় কোনো অবমাননা হয়নি।
গত ২৪ ডিসেম্বর কাজে যাচ্ছিলেন রেস্তোরাঁ মালিক বুরান। তিনি সড়ক বন্ধ দেখে
জানতে পারেন, প্রেসিডেন্ট এরদোগানের একটি ভাষণকে কেন্দ্র করে
নিরাপত্তাব্যবস্থার অংশ হিসেবে এ পদক্ষেপ নেয়া হয়েছে। তখন ক্ষোভ প্রকাশ করে
বুরান বলেন, 'আমি এই ব্যক্তিকে (এরদোগান) এক কাপ চা-ও দেব না।' পুলিশ তাকে
আটক করে। পরে ইস্তাম্বুলের একটি ফৌজদারি আদালতে তোলা হলে বিচারক কারাগারে
পাঠানোর নির্দেশ দেন। বিচারে দোষী হলে দেশটির আইন অনুযায়ী বুরানের চার
বছরের কারাদণ্ড হতে পারে। উল্লেখ্য, চলতি বছরের জুলাইয়ে তুরস্কে ব্যর্থ
অভ্যুত্থানচেষ্টার পর ভিন্নমতাবলম্বীদের বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরু করে
সরকার। এর ভুক্তভোগী সরকারবিরোধী কামহুরিয়াত পত্রিকার কর্মীরাও।

No comments:
Post a Comment