পাকিস্তানে
বড়দিনের অনুষ্ঠানে বিষাক্ত মদপান করে ২৪ জন মারা গেছে বলে জানিয়েছে দেশটির
পুলিশ। গত রোববার বড়দিনে ইসলামাবাদ থেকে ৩৩৮ কিলোমিটার দক্ষিণের তোবা তেক
সিং শহরের খ্রিস্টান কলোনীতে এ ঘটনা ঘটে।
খবর এএফপির। স্থানীয় পুলিশ
কর্মকতা ইমরান আতিফ এএফপিকে বলেন, সর্বশেষ প্রাপ্ত খবর অনুযায়ী মুবারকাবাদ
বস্তিতে বিষাক্ত মদপানের ঘটনায় ২৪ জন মারা গেছে। এরমধ্যে ২২জন খ্রিস্টান
এবং দুজন মুসলমান। মদপান করে আরও ৬০ জন অসুস্থ হয়ে পড়েছে বলে জানান এই
পুলিশ কর্মকর্তা। যদিও পাকিস্তানে আইনগতভাবে বৈধ পানশালা রয়েছে। তবে সেখানে
মুসলিমদের মাঝে মদ বিক্রি এবং পান নিষিদ্ধ। সংখ্যালঘু ও বিদেশীদের মদপানের
বিষয়টিও বেশ কড়াভাবে নিয়ন্ত্রণ করা হবে। ধনী পাকিস্তানীরা বেড় চড়া দামে
বোতলজাত বিদেশী মদ কিনে থাকে। তবে গরিবরা প্রায় সময়েই বাড়িতে মিথানল দিয়ে
মদ তৈরি করে থাকে। গত অক্টোবরে পাঞ্জাব প্রদেশে বিষাক্ত মদপান করে ১১ জন
খ্রিস্টান মারা গেছে। এর আগে ২০১৪ সালের অক্টোবরে ঈদ উৎসবকে ঘিরে মিথানল
দিয়ে তৈরি মদপান করে অন্তত ২৯ জন মারা গিয়েছিল।

No comments:
Post a Comment