Saturday, December 3, 2016

মৌসুমী হামিদের স্পর্শের অনুভূতি

সম্প্রতি গাণিতিক হিসাবের গল্প নিয়ে ব্যস্ততা শেষ করলেন টিভি পর্দার পরিচিত মুখ মৌসুমী হামিদ। তার এই গাণিতিক হিসাবের গল্পের সহযাত্রী হিসেবে আরও রয়েছেন তারিক আনাম খান ও ইরফান সাজ্জাদ। মূলত এই ‘স্পর্শের অনুভূতি’ একটি নাটকের নাম। সৈয়দ ইকবালের রচনা ও মাসুদ আল জাবেরের পরিচালনায় নাটকটির শুটিং সম্প্রতি শেষ হয়েছে।
নাটকটির গল্পে দেখা যাবে তারিক আনাম খান একজন অ্যাকাউন্টস অফিসার। পেশাগত জীবনে সৎ হওয়ায় পরিবারে কারো ভালোবাসা পান না। তার ধন-সম্পত্তি কম হওয়ায় স্ত্রীও তাকে ছেড়ে চলে যায়! অফিসের বস তাকে অসৎভাবে অর্থ উপার্জনের পরামর্শ দেন। তাকে দিয়ে দুই নাম্বারি কিছু বাজেট করাতে চান। কোনোভাবেই তিনি রাজি হন না। ওদিকে সংসারে তারিক আনামের একমাত্র সন্তান ইরফান সাজ্জাদ। নিজের প্রেমিকা রুহীর দিক থেকে আসা বিয়ের প্রেসারে বাবাকেও সেই চাপ দিতে থাকে সাজ্জাদ। কিন্তু সাজ্জাদ একটি মিশনে থাকে। যেই মিশনের কারণে তারিক আনাম খানের জীবনের সব হিসাব-নিকাশ নিমিষেই উল্টে যায়। শিগগিরই নাটকটি একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে বলে নির্মাতাসূত্রে জানা গেছে।

No comments:

Post a Comment