Thursday, December 29, 2016

দেহে ব্যথা ও পুঁজযুক্ত ঘা

শ্যানক্রয়েড যৌন সংক্রামক রোগ। এ অসুখটি মারাত্মক ধরনের। সিফিলিস বা গনেরিয়া নামক রোগে মূত্রনালি আক্রান্ত হয় কিন্তু শ্যানক্রয়েডে নারী-পুরুষ উভয়ের যৌনাঙ্গের চারপাশে ছোট ছোট ফুসকুড়ি হয় এবং তা নালে গিয়ে ঘায়ের সৃষ্টি করে। এ ক্ষত ব্যথাযুক্ত এবং চারপাশের লসিকাগ্রন্থিকে আক্রামণ করে। ক্ষত বা ঘায়ের চারপাশে সরু লালচে রঙের রেখা দেখা যায় এবং কিছুটা ফোলাও থাকে। এ ক্ষত থেকে পুঁজও কম ঝরে।এ ক্ষেত্রে প্রস্রাবের সময় ব্যথা অনুভব হতে পারে। সে সঙ্গে জ্বর জ্বর ভাব ও গা ম্যাজ ম্যাজ করতে পারে। এ রোগকে সিফিলিস মনে করে অনেকে পেনিসিলিন ইনজেকশন দিয়ে থাকে। আমাদের দেশে শ্যানক্রয়েডের রোগীর সংখ্যা অনেক।
রোগ নির্ণয় : রোগীর কাছ থেকে নারীদের সঙ্গে মেলামেশার ইতিহাস জানতে হবে এবং কতদিনের মধ্যে ঘটেছিল তাও জানতে হবে। ক্ষত বা ঘায়ের সংখ্যা কয়টি এবং ব্যথা আছে কি না তা জানাও গুরুত্বপূর্ণ। ল্যাবরেটরিতে ঘায়ের নমুনা নিয়ে গ্রাম স্টেইন করা হয়। কালচারের মাধ্যমে রোগ নিশ্চিত করা যাবে।
চিকিৎসা : চিকিৎসকের পরামর্শ ছাড়া এ রোগের চিকিৎসা কোনোভাবেই উচিত নয়। ভুল চিকিৎসার জটিলতা সারা জীবন ধরে বইতে হতে পারে।
ডা. দিদারুল আহসান
ত্বক ও যৌনব্যাধি বিশেষজ্ঞ
আল-রাজী হাসপাতাল, ফার্মগেট, ঢাকা।

No comments:

Post a Comment