রাজবাড়ীর
বালিয়াকান্দি উপজেলা ক্রীড়া শিক্ষক সমিতির আয়োজনে আজ মঙ্গলবার সকালে
উপজেলা স্টেডিয়াম মাঠে ৪৬তম জাতীয় স্কুল ও মাদ্রাসা শীতকালীন ক্রীড়া
প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আবুল
কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন, উপজেলা
চেয়ারম্যান মো: আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা
ভাইস চেয়ারম্যান হারুন অর রশিদ মানিক, বালিয়াকান্দি কলেজের অধ্যক্ষ গোলাম
মোস্তফা। বক্তৃতা করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির সভাপতি
সুদর্শন রায়, মাদ্রাসা শিক্ষক সমিতির মুরাদুল ইসলাম প্রমুখ। পরে জাতীয় ও
স্কুলের পতাকা উত্তোলন করেন অতিথি ও প্রতিষ্ঠান প্রধানরা। শিক্ষার্থীদের
শপথ বাক্য পাঠ ও মশাল প্রজ্বলনের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

No comments:
Post a Comment