Tuesday, December 27, 2016

মিরসরাইয়ে অগ্নিকান্ডে ৩ বসতঘর পুড়ে ছাই

চট্টগ্রামের মিরসরাইয়ে অগ্নিকান্ডে ৩ বসতঘর পুড়ে গেছে। গতকাল সোমবার রাত সাড়ে ১১টায় উপজেলা জোরারগঞ্জ ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের আমিনুর রহমানের বাড়িতে এঘটনা ঘটে। তবে অগ্নিকান্ডে সূত্রপাত সম্পর্কে জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সোমবার রাতে গোপীনাথপুর গ্রামের আমিনুর রহমানের বাড়ির মফিজুর রহমানের ঘরে আগুন দেখে প্রতিবেশীরা চিৎকার শুরু করেন। আগুনের লেলিহান শিখায় আবুল খায়ের, মফিজুর রহমান ও আবুল হোসেনের ঘর পুড়ে ছাই হয়ে যায়। পরে খবর পেয়ে মিরসরাই ফায়ার সাভির্সের কর্মীরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকান্ডে প্রায় ১০ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা দাবি করেন। জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মকসুদ আহম্মদ জানান, তিনি অগ্নিকান্ডে খবর শুনেছেন। ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জোরারগঞ্জ থানার জেষ্ঠ্য উপ-পরিদর্শক বিপুল চন্দ্র দেবনাথ জানান, অগ্নিকান্ডে খবর শুনে জোরারগঞ্জ থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে অগ্নিকান্ডে সূত্রপাত কোথায় থেকে তা জানা যায়নি।

No comments:

Post a Comment