ঈশ্বরদী
শহরের আলহাজ্ব সুতা মিল মোড়ে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে ভয়াবহ আগুনে ৫টি
দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার রাত ১০টায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রাথমিক হিসেবে ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ২০ লাখ টাকা।
ক্ষতিগ্রস্ত
দোকান মালিকেরা জানান, প্রতিদিনের মতো দোকান বন্ধ করে যাওয়ার পরে
অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে ব্যবসায়ী শহিদুল ইসলাম, খায়রুল ইসলাম,
আল-আমিন, আমিরুল ইসলাম, উৎপল এর অটোমোবাইল ও লেদ কারখানা, খাবার হোটেল এবং
লেপ-তোষকের দোকান পুড়ে ভস্মিভূত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার
পরেই ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। তারা এসে প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা
চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

No comments:
Post a Comment