Thursday, December 29, 2016

কুমিল্লায় তিন দিনব্যাপী ইজতেমা শুরু আজ

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে কুমিল্লা জেলা ইজতেমা। জেলা সদরের অদূরে আলেখার চর (আমতলী) এলাকায় গোমতী নদীর তীরে এ উপলক্ষে তৈরী করা হয়েছে বিশাল প্যান্ডেল। শনিবার আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এ ইজতোমা। এ বছর জেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় ৫ লাখ মুসল্ ইজতেমায় অংশ নেবেন বলে আয়োজকরা জানিয়েছেন। ইজতেমার কন্ট্রোল রুম সূত্রে জানা যায়,
ইজতেমা সফল করতে এরই মধ্যে গোমতী তীরবর্তী চর এলাকায় তৈরী করা বিশাল প্যান্ডেলের ভেতর আলাদাভাবে উপজেলা ভিত্তিক মুসল্লীদের বসার ব্যবস্থা করা হয়েছে। মাইক স্থাপন করা হয়েছে ১২ শতাধিক। মুসল্লীদের ওজু, গোসল, শৌচাগার, রান্না থেকে শুরু করে সকল ব্যবস্থা করা হয়েছে। ইজতেমার মাঠ ও এর আশপাশের এলাকায় র‌্যাব পুুলিশ সার্বক্ষণিক টহল দিচ্ছে। এ বিষয়ে কুমিল্লা পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন জানান, 'ইজতেমায় আগত মুসল্লীদের সার্বিক নিরাত্তায় ব্যাপক উদ্যোগ নেয়া হয়েছে। ইজতেমা মাঠে আগতদের অবস্থান ও গতিবিধি পর্যবেক্ষণ করতে এরই মধ্যে প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।'

No comments:

Post a Comment