Saturday, December 3, 2016

বিগ ব্যাশে দল হারালেন গেইল

বিগ ব্যাশের দল মেলবোর্ন রেনেগেডস থেকে বাদ পড়েছেন ক্রিস গেইল। নতুন তিন ক্রিকেটারের সঙ্গে চুক্তি করেছে দলটি। যেখানে পুরনোদের মধ্য থেকে বাদ পড়েছেন চলমান বিপিএলের আসরে চিটাগং ভাইকিংসের হয়ে খেলা ক্যারিবীয় ওপেনার গেইল। গতবার বিগ ব্যাশ আসর চলাকালীন গেইলের নিজের জন্য তৈরি ‘গোল্ডেন ব্যাট’ নিয়ে খেলতে নেমে সমালোচিত হয়েছিলেন। এছাড়া অস্ট্রেলিয়ার জনপ্রিয় এই ক্রিকেট আসরে এক নারী সাংবাদিককে সরাসরি তার সঙ্গে ডেটিংয়ে যাওয়ার প্রস্তাব দিয়ে ঝামেলায় পড়েছিলেন তিনি। বিতর্কিত আচরণের জন্য নিষিদ্ধ হয়েছিলেন বিগ ব্যাশে।
এবার সুযোগই থাকছে না এই দলের হয়ে মাঠ মাতানোর। আসন্ন টুর্নামেন্টে রেনেগেডসের হয়ে নতুনভাবে যুক্ত হয়েছেন গেইলের স্বদেশী স্পিনার সুনীল নারিন। দলের নতুন স্পিনার হিসেবে আরও থাকছেন অস্ট্রেলিয়ার সাবেক তারকা ব্র্যাড হগ। আরও থাকছেন অসি ব্যাটসম্যান মার্কাস হ্যারিস। পুরনোদের মধ্যে গেইলের সঙ্গে বাদ পড়েছেন নাথান হারিজ এবং ক্যামেরুন গ্যানন। অ্যারন ফিঞ্চের অধিনায়কত্বে রেনেগেডসের হয়ে আরও খেলবেন ডুয়ানে ব্রাভো, টম বিটন, টম কুপার, জাভিয়ের ডোহার্টি, ক্যালম ফার্গুসন, পিটার নেভিল, জেমস প্যাটিনসন, নাথান রিমিংটন, পিটার সিডল, ক্রিস টারমাইন, ম্যাথু ওয়েড, গাই ওয়ালকার, ক্যামেরুন হোয়াইট ও নিক উইনটার। ওয়েবসাইট।

No comments:

Post a Comment