২০১৬
সালের ফিফা বর্ষসেরা ফুটবলার হওয়ার লড়াইয়ে তিনজনের সংক্ষিপ্ত তালিকায় আছেন
বার্সেলোনার লিওনেল মেসি, রিয়াল মাদ্রিদের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও
অ্যাটলেটিকো মাদ্রিদের আন্তনি গ্রিজমান। শুক্রবার ফিফা এই তিনজনের
সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করে। বছরজুড়ে অসাধারণ সাফল্যের কারণে এবারের
পুরস্কার জেতার লড়াইয়ে এগিয়ে আছেন পর্তুগিজ ফরোয়ার্ড রোনাল্ডো। ক্লাবের হয়ে
উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ জেতার পর গত জুলাইয়ে দেশকে প্রথমবারের মতো ইউরো
চ্যাম্পিয়নশিপ জেতাতে নেতৃত্ব দেন এই ফরোয়ার্ড।
পাঁচবারের
বর্ষসেরা মেসিরও সম্ভাবনা রয়েছে। বার্সেলোনার কোপা দেল রে ও লা লিগা জয়ে
গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই তারকার নৈপুণ্যে গত জুনে কোপা আমেরিকার
ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা। প্রথমবারের মতো তিনজনের সংক্ষিপ্ত তালিকায় আসা
ফরাসি তারকা গ্রিজমানেরও সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না। ঘরের মাঠে এবারের
ইউরোয় ফ্রান্সের ফাইনালে ওঠায় দারুণ অবদান ছিল তার। ক্লাবের হয়ে কোনো
শিরোপা জিততে পারেননি ঠিকই। কিন্তু বছরের শুরু থেকেই অ্যাটলেটিকোর হয়ে তিনি
দুর্দান্ত খেলে চলেছেন। ওয়েবসাইট।

No comments:
Post a Comment