টাঙ্গাইলের
মির্জাপুর উপজেলায় গণপিটুনিতে দুই ডাকাত নিহত হয়েছে। বুধবার ভোররাতে
মির্জাপুর কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। নিহতরা
হলেন- নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার কোলা গ্রামের নারায়ণ চন্দ্র দাসের
ছেলে কমল দাস (৫৩) এবং পাকুল্যা গ্রামের শরিফুল ইসলাম (৫৬)। এঘটনায় গুরুতর
আহত ডাকাত নেক মাহমুদ কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তিনি
সিরাজগঞ্জ জেলার চৌহালি উপজেলার শৈলজানা গ্রামের নুর ইসলামের ছেলে।
মির্জাপুর থানার ওসি মোহাম্মদ মাইন উদ্দিন জানায়, ভোররাতে উপজেলার জামুর্কি
ইউনিয়নের আগধল্যা গ্রামের দেওয়ান দুলাল, কাটরা গ্রামের রিয়াজ মিয়া, আবু
তালেব ও উফুলকী গ্রামের আজাহার আলী এবং রবির বাড়িতে গণডাকাতির ঘটনা ঘটে।
ডাকাত দলের সদস্যরা অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ও কয়েক লাখ
টাকার মালামাল লুটে নেয়। পরে আগধল্যা গ্রামের দুলাল দেওয়ানের বাড়িতে
ডাকাতির সময় স্থানীয় লোকজন টের পেয়ে বাড়ির চারপাশ ঘিরে ফেলে। এসময় ডাকাত
দলের সদস্যরা গুলি ছুরতে থাকে। পরে স্থানীয় এলাকাবাসী তিন ডাকাতকে ধরে
গণপিটুনি দিলে অন্যরা অন্যরা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে
তিন ডাকাতকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন
অবস্থায় সকাল সাড়ে ১১টায় দুই ডাকাত মারা যায়। পুলিশের ঊর্ধ্বতন
কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

No comments:
Post a Comment