Wednesday, December 28, 2016

এসিড হামলার শিকার বাকপ্রতিবন্ধী যুবতী

এসিডদগ্ধ এক বাকপ্রতিবন্ধী যুবতী গত ১৩ দিন যাবৎ সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের তৃতীয় তলার মেঝেতে শুয়ে কাতরাচ্ছেন। তাকে দেখার বা সেবার করার কোনো লোক নেই। হাসপাতালের নার্স ও আয়ারা মাঝে মাঝে এসে খোঁজ নিচ্ছেন। এসিডে পুড়ে যাওয়া দেহের নিম্নাংশের অসহ্য যন্ত্রণায় মাঝে মাঝে চোখের পানি ফেলছে ওই যুবতী। গত ১৭ ডিসেম্বর এসিড দগ্ধ বাকপ্রতিবন্ধী এই অজ্ঞাত যুবতীকে সিরাজগঞ্জ সদর উপজেলার কড্ডা মোড় এলাকার মহাসড়কের পাশ থেকে তুলে এনেছেনে দু’জন যুবক।
সিরাজগঞ্জ শহরের হোসেনপুর মহল্লার ওই যুবকরা এসিডে ঝলসে রাস্তার পাশে অজ্ঞান হয়ে পড়ে থাকা অবস্থায় এই যুবতীকে উদ্ধার করে জেনারেল হাসপাতালে ভর্তি করান। এরপর থেকেই ওই হাসপাতালের মেঝেতেই তার চিকিৎসা চলছে। বাকপ্রতিবন্ধী হাওয়ায় তার ঠিকানাও জানা যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, মেয়েটি কারো প্রতিহিংসার শিকার হয়েছে। তার পা থেকে কোমড় পর্যন্ত এসিডে ঝলসে গেছে। খবর পেয়ে সদর থানা পুলিশ তার খোঁজ খবর নিয়েছেন। কিন্তু কোনো অভিভাবক না পাওয়ায় মামলা রজ্জু হয়নি।

No comments:

Post a Comment