ছাত্রলীগের
দুই গ্রুপের আধিপত্য বিস্তারে কুমিল্লা মেডিকেল কলেজে ব্যাপক সংঘর্ষ
হয়েছে। এসময় অন্তত ১৫জন আহত হয়েছেন। এ ঘটনায় কলেজ প্রশাসন অনির্দিষ্টকালের
জন্য কলেজ বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দিয়েছেন। এদিকে
এ ঘটনার পর থেকে কলেজ ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে বলে
কলেজ প্রশাসন ও শিক্ষার্থীদের সূত্র জানায়।
বুধবার সকালে কলেজ ক্যাম্পাসে এ
সংঘর্ষের ঘটনা ঘটে। কলেজ প্রশাসন সূত্র জানায়, কলেজ ছাত্রলীগের নওশাদ ও
রাহাত গ্রুপের কর্মীরা আধিপত্য বিস্তার নিয়ে মঙ্গলবার রাতে সংঘর্ষে জড়িয়ে
পড়ে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর বুধবার সকালে আবারও তারা সংঘর্ষে
জড়িয়ে পড়ে। এতে অন্তত ১৫ জন আহত হয়। এসময় দুই গ্রুপ ক্যাম্পাসে ধারালো
অস্ত্র প্রদর্শন করে। এতে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।
কুমিল্লা কোতয়ালী মডেল থানার ওসি মো. আবদুর রব জানান, মঙ্গলবার রাত দেড়টা
থেকে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। বুধবার সকালেও ২য় দফা সংঘর্ষ হয়।
এতে কয়েকজন আহত হয়েছে। বর্তমানে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।
দুপুর সোয়া ১২টার দিকে কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ মহসিন-উজ-জামান
চৌধুরী বলেন, দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কলেজ
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ
দেয়া হয়েছে। ছাত্ররা বুধবার বেলা ১১টার মধ্যে হল ত্যাগ করেছে। এছাড়াও
ছাত্রীরা বিকাল ৪টার মধ্যে হল ত্যাগ করবে

No comments:
Post a Comment