ইয়েমেনে
আত্মঘাতী বোমা হামলায় ৩০ সৈন্য নিহত হয়েছেন। ইয়েমেনের দক্ষিণাঞ্চলের পোর্ট
সিটি এডেনে রোববার এ হামলার ঘটনা ঘটে। সৈন্যরা খর মাকসার জেলায় বেতন তোলার
সময় এক আত্মঘাতী ঢুকে নিজেকে উড়িয়ে দেয়।
এতে
আরও ৪০ সৈন্য আহত হয়েছেন। খবর বিবিসি, দ্য গার্ডিয়ান, রয়টার্সের। এডেনে গত
সপ্তাহে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) হামলায় ৫০ সৈন্য নিহত হয়েছিল।
এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। তবে আল কায়েদা ও
আইএস বিগত দু'বছর ধরে দেশটিতে হামলা চালিয়ে আসছে।

No comments:
Post a Comment