Monday, December 19, 2016

টিলা ধসে পাথর চাপায় প্রাণ গেল শ্রমিকের

মাত্র ৪’শ টাকার রোজে কোয়ারি নামক মৃত্যুপুরীতে পাথর উক্তোলনের কাজ করতে গিয়ে রোববার বিকেলে প্রাণ গেল এক শ্রমিকের। নিহত শ্রমিকের নাম, নাজিম উদ্দিন (৪০)। তিনি সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংহপুর চার গাঁও গিলাছড়া গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে।   জানা গেছে,
সিলেটের কোম্পানীগঞ্জের শাহ আরেফিন টিলায় অবৈধভাবে দৈনিক ৪’শ টাকা মজুরিতে পাথর উক্তোলনের কাজ করতেন শ্রমিক নাজিমউদ্দিন। রোববার পাথর উক্তোলন করার সময় টিলার মাটি ধ্বসে পাথর চাঁপায় বিকেলে ৪টার দিকে মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেন নাজিম। অন্য শ্রমিকরা নাজিমের লাশ সন্ধ্যায় দোয়ারাবাজারের গ্রামের বাড়িতে নিয়ে যায়। জানা গেছে, সিলেটের কোম্পানীগঞ্জের ইসলামপুর ইউনিয়নের শাহ আরেফিন টিলা গ্রামের শুক্কুর আলীর ছেলে বশর মিয়া টিলা কাঁটার মুলহোতা। পাহারে মাটি চাপায় মৃত অনেক শ্রমিকের তথ্যই তারা পুলিশকে জানায় না বলে অভিযোগ রয়েছে এলাকাবাসীর। সিলেটের কোম্পানীগঞ্জ থানার ওসি মো. বায়েছ আলম যুগান্তরকে বলেন, শ্রমিক নিহত হওয়ার বিষয়টি আমাকে কেউ জানায় নি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। টিলায় অবৈবভাবে পাথর উক্তোলন করতে গিয়ে পাথর ও মাটি চাপায় গত এক বছরে শতাধিক শ্রমিক মারা গেছে বলে এলাকাবাসীর অভিযোগ।

No comments:

Post a Comment