মার্কিন
যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, এবারও নির্বাচনে
দাঁড়ালেও আমি জিততাম। প্রেসিডেন্ট হিসেবে সিএনএনকে তার শেষ সাক্ষাৎকারে
পরপর দু’বার নির্বাচিত আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, তৃতীয়বারের
জন্য এ বছরেও নির্বাচনে দাঁড়ালে তিনিই জিততেন। সম্প্রতি ডেভিড আক্সেলরড
নামে তার এক সিনিয়র উপদেষ্টাকে দেয়া এ সাক্ষাৎকারে তিনি বলেন, আমেরিকার
জনগণ আমার পরিবর্তনের ভিশনকে এখনও পছন্দ করে। তিনি বলেন, নিজের ওপর আমার
আত্মবিশ্বাস আছে এবং আমার বিশ্বাস আবার যদি আমি নির্বাচনে দাঁড়াতাম এবং
প্রচারণা চালাতাম তাহলে বেশির ভাগ আমেরিকান আমাকেই ভোট দিত। আমি জানি, সারা
দেশের জনগণের সঙ্গে আমার যে আলাপ-আলোচনা হয়েছিল, তারাই বলবে আমার ভিশন,
আমার বিশ্বাস এবং আমার দিক নির্দেশনা সবকিছুই ঠিক ছিল। এমনকি যারা সেসময়
আমার সঙ্গে দ্বিমত পোষণ করেছিল তারাও বলবে, আমি ঠিক ছিলাম। ২০১৬ সালের
প্রেসিডেন্ট নির্বাচনের ব্যাপারে বারাক ওবামা বলেন, বহু লোক আমাকে বলেছে,
এবছরের নির্বাচন এবং প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচিত হওয়ার
ব্যাপারটা অনেকটা অকল্পনীয় ছিল। ২০১৬ সালের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প
কিংবা হিলারি ক্লিনটন কেউই সংখ্যাগরিষ্ঠ আমেরিকানের ভোট পেয়ে জেতেনি। প্রায়
২৯ লাখ জনপ্রিয় ভোট পেয়ে হিলারি ট্রাম্পকে হারিয়ে দিয়েছেন।
যদিও ট্রাম্প
ইলেক্টোরাল ভোটের বেশিরভাগই জিতে নিয়েছেন এবং প্রেসিডেন্ট নির্বাচিত
হয়েছেন। ৫০ মিনিটের এ সাক্ষাৎকারে ওবামা বলেন, পুরো নির্বাচন প্রক্রিয়ায়
ডেমোক্রোটরা তার দিক নির্দেশনা অগ্রাহ্য করেছে এবং এভাবে ট্রাম্পের জয়কে
ত্বরান্বিত করেছে। সর্বাধিনায়ক হিসেবে সর্বশেষ অবকাশ : মার্কিন প্রেসিডেন্ট
বারাক ওবামা তার দেশের সামরিক বাহিনীর কমান্ডার ইন চিফ বা সর্বাধিনায়ক
হিসেবে হাওয়াই নৌঘাঁটিতে সর্বশেষ অবকাশ যাপন করেছেন। স্থানীয় সময় রোববার
কানেওহে উপসাগরে হাওয়াইয়ের নৌঘাঁটিতে স্ত্রী ও দুই কন্যাকে সঙ্গে নিয়ে
অবকাশ যাপন করেন। নৌঘাঁটিতে দেয়া বক্তৃতায় ওবামা সর্বাধিনায়কের মেয়াদকালকে
তার ‘জীবনের সবচেয়ে বড় সুবিধাপ্রাপ্তি’ হিসেবে আখ্যা দেন। ওবামা বলেন, যদিও
এটিই প্রেসিডেন্ট হিসেবে আপনাদের উদ্দেশে দেয়া আমার সর্বশেষ ভাষণ, তারপরেও
আমি আপনাদের বলতে চাই, একজন নাগরিক হিসেবে, পথচলার প্রতিটি পদক্ষেপে
আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা এবং পাশে দাঁড়ানোর অঙ্গীকার অক্ষুণœ থাকবে,
এতে কখনোই ছেদ ঘটবে না। তিনি হাসতে হাসতে বলেন, আমি বুঝতে পারছি যে সাবেক
প্রেসিডেন্ট হিসেবে আমার ছোটখাটো র্যাংক (পদমর্যাদা) হলেও থাকবে। সুতরাং
আমি এখানকার ব্যায়ামাগার এবং গলফের মাঠ ব্যবহার করতে পারব।

No comments:
Post a Comment