Thursday, December 29, 2016

ফেনীতে দলীয় কোন্দলে খুন যুবলীগ কর্মী

ফেনীতে দলীয় কোন্দলে মো. সোহেল (২৫) নামের এক যুবলীগ কর্মী খুন হয়েছেন। বুধবার দুপুরে সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের মমতাজ মিয়ার হাটে এ ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী জানান,
স্থানীয় মমতাজ মিয়ার হাটের একটি দোকান থেকে বুধবার জোর করে সোহেলকে তুলে নেয়ার চেষ্টা করে পার্শ্ববর্তী লেমুয়া ইউনিয়নের নোয়াজপুর গ্রামের সুজা মিয়ার ছেলে যুবলীগ কর্মী রুবেলসহ বেশ কয়েকজন সন্ত্রাসী। একপর্যায়ে হাটের এক পাশে নিয়ে তারা সোহেলকে ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলে সোহেলের মৃত্যু হয়। সোহেল ধলিয়া ইউনিয়নের দৌলতপুর গ্রামের মামুদুল হক মাদু মিয়ার ছেলে। ধলিয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আনোয়ার আহাম্মদ মুন্সি জানান, নিহত সোহেল যুবলীগের সক্রিয় কর্মী ছিলেন। তার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি। সোনাগাজী থানার পরিদর্শক হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। 

No comments:

Post a Comment