নাটোরের
গুরুদাসপুরে এক টোল প্লাজায় তিনটি পিকআপে গাড়ীতে ডাকাতির ঘটনা ঘটেছে।
বুধবার রাত ৯টার সময় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা টোলপ্লাজায় টোল
দেয়ার জন্য দাঁড়িয়ে থাকা তিনটি পিকআপ গাড়ীতে এ ডাকাতির ঘটনা ঘটে। টোল
প্লাজা কর্তব্যরত পুলিশকে এ বিষয়ে জানিয়েও কোনো সহায়তা পাওয়া যায়নি বলে
অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মুক্তার হোসেন জানান, নিচের লেনে তিনজন লোকসহ একটি
পালসার মোটর বাইক দাঁড়িয়ে ছিল। তাদের গাড়ীর সামনে তিনটি ট্রাক টোল
দিচ্ছিল।
হঠাৎ দুইজন এসে ড্রাইভার ও তার মাথায় পিস্তল ঠেকিয়ে সব দিয়ে দিতে
বলে। এসময় তারা নিজেদের সঙ্গে থাকা তিনটা মোবাইল ও ১৫ হাজার টাকা নিয়ে
পিছনে গিয়ে আরো দুইটা গাড়ী থেকে একই কায়দায় ৪টি মোবাইলসহ ৪৫ হাজার টাকা
নিয়ে চলে যায়। গুরুদাসপুর থানার ওসি বলেন, ডাকাতির কথা শুনেছি। অভিযোগ দিলে
প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

No comments:
Post a Comment