অ্যাডিলেডে
সিরিজের ৫ম ওয়ানডে ম্যাচে সফরকারী পাকিস্তানের বিপক্ষে দারুণ এক ইনিংস
খেললেন ওপেনার ডেভিড ওয়ার্নার। ডাবল সেঞ্চুরির কাছে গিয়ে অবশেষে জুনায়েদ
খানের বলে প্যাভেলিয়নে ফিরে যেতে হলো তাকে। ইতিমধ্যে তার সংগ্রহ ১৮৯। ১২৮
বলে তার এ সংগ্রহে আছে ৫টি ছক্কা ও ১৯টি চারের মার।
ওপেনিং জুটির অপর
ব্যাটসম্যান ত্রাভিস হেডও পূর্ণ করেছেন সেঞ্চুরি। ১২৫ বলে তার ১০৭ রান
সংগ্রহে আছে ২টি ছক্কা ও ৮টি চারের মার। শেষ খবর পাওয়া পর্যন্ত
অস্ট্রেলিয়ার সংগ্রহ ৪৩ ওভারে ২ উইকেট হারিয়ে ৩০০। উইকেট ২টিই নিয়েছেন
জুনায়েদ খান। ওয়ার্নার ছাড়া পতন হয়েছে স্টিভেন স্মিথের (৪)। টসে জিতে
প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া।

No comments:
Post a Comment