Thursday, January 26, 2017

চৌগাছায় পিকনিক বাস দুর্ঘটনায় : শিক্ষকসহ নিহত ৫

চৌগাছায় স্কুলছাত্রীবাহী পিকনিক বাস দুর্ঘটনায় অন্তত ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার রাত সোয়া ৯টার দিকে উপজেলার চৌগাছা-পুড়াপাড়া সড়কের দানবাক্্র এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেণ সহকারী শিক্ষক জহুরুল ইসলাম তার বাড়ি মহেমপুর উপজেলার বেতবাড়িয়া গামে। বাসটির চালক মিলন তার বাড়ি চৌগাছা পৌর সভার মাঠ পাড়ায় সিরাজুল ইসলমের ছেলে এবং রামকৃষœপুর গামের নাছিরের মেয়ে বৃষ্টি, একই গ্রামের সাথি এবং গিয়াস উদ্দিনের মেয়ে সুমাইয়া মারা গেছে। এছাড়া শিক্ষার্থী জ্যোতি, ইতি, মিলন, রিক্তা, রুপালি, খাদিজা, অনন্যা, সালমা ও সোনিয়াসহ ২১ জন চৌগাছা হাসপাতালে ভর্তি হয়েছে। অপরদিকে মারাত্বক আহত অন্তত:১০জনকে যশোর জেনালে হাসপাতালে স্থান্তর করা হয়েছে। স্থানীয়রা জানিয়েচেন,দিনাজপুরের স্বপ্নপুরী পিকনিক স্পটে যাওয়ার জন্য রামকৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের নিয়ে গাড়িটি (ময়মনসিংহ-ব-০০৫-০১০) রাত ৯টার কিছু সময় আগে রওনা হয়। রাত সোয়া ৯টার দিকে গাড়িটি দানবাক্স এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের একটি তালগাছে ধাক্কা দেয়। এর পরই গাড়িটি উল্টে যায়। এঘটনার পরপরই আহতদের চিকিৎসার খোঁজ-খবর নিতে চৌগাছা উপজেলা চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার নার্গিস পারভিন, উপজেলা ভাইস-চেয়ারম্যান দেবাশীষ মিশ্র জয়,পৌরসভার মেয়র নূরউদ্দিন আল মামুন হিমেল হাসপাতালে রয়েছেন। হাজির হয়েছেন হতাহতদের স্বজনসহ শত শত সাধারণ মানুষ। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসছে।
স্থানীয় মৃধাপাড়া মহিলা কলেজের রাজশাহীর পিকনিক কলেজ সভাপতি এ্যাড.আহসানুল হক অহসান ও অধ্যক্ষ ড.এম মোস্তানিছুর রহমান তাদেও নির্ধারিত পিকনিক স্থগিত করেন। পাশাপাশি শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। চৌগাছার রামকৃষ্ণপুর হাইস্কুল পরিচালনা কমিটির সভাপতি হবিবর রহমান, বলেন, ‘আমার স্কুলের দুটি বাস ভর্তি শিক্ষার্থী, শিক্ষক ও কয়েকজন অভিভাবক দিনাজপুরের স্বপ্নপুরীতে পিকনিক করতে যাচ্ছিল। রওনা হওয়ার কিছু সময় পর রাত সোয়া ৯টার দিকে দানবাক্স এলাকায় ছাত্রীদের বহনকারী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে তাল গাছের সঙ্গে ধাক্কা দেয়। পরে বাসটি উল্টে রাস্তার পাশে পড়ে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে।’ আহতদের স্থাণীয়রা উদ্ধার করে অন্তত ২১ জনকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। সেখানে ২ জন ছাত্রী মারা গেছে। পরবর্র্তীতে রামকৃষœপুর গ্রামের সুলাইমান,বিল্লালসহ স্থানীয়রা নিশ্চিত করেন যশোরে হাসপাতালে নেবার পথে আরও একজন শিক্ষার্থী সুমাইয়া মারা যায়। চৌগাছা হাসাপাতালে আবাসিক মেডিকেল অফিসার ডা. আওরঙ্গজেব জানায়,হাসপাকালে ২ জন ছাত্রী হলো সুমাইয়া ও বৃষ্টি। এছাড়া জ্যোতি, ইতি, মিলন, সুমাইয়া, রিক্তা, রুপালি, খাদিজা, অনন্যা, সালমা ও সোনিয়াসহ ২১ জন ভর্তি আছে। গুরুতর আহত জ্যোতি ও ইতিসহ প্রায় ৮/১০জনকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার পরপরই যশোর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক পরিমল কুন্ডু ও কোটচাদপুর ফায়ার সর্ভিসের টিম লেডার আয়ুব হোসেন জানায় বাসাট নীচে প্রায় ২৫ থেকে ৩০ জন চাপা পড়া আহতদের ও বাসটি উদ্ধার করে। থানার অফিসার ইনচার্জ মশিউর রহমান নিশিচত করেন একজন শিক্ষক,৩ জন শিক্ষার্থী এবং গাড়ির চালক সহ ৫ জন মারা গেছে। আহগমহয়েছে শিক্ষার্থী জ্যোতি, ইতি, মিলন, রিক্তা, রুপালি, খাদিজা, অনন্যা, সালমা ও সোনিয়সহ আহতের সংখ্যা ৩০ ছাড়িয়ে যেতে পারে।

No comments:

Post a Comment