Thursday, January 26, 2017

ওয়ার্নার ঝড়ের কবলে পাকিস্তান

সিরিজের ৫ম ওয়ানডে ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়া ওপেনিং জুটির ডেভিড ওয়ার্নারের দুর্দান্ত সেঞ্চুরি ও ত্রাভিস হেডের হাফ সেঞ্চুরির সুবাদে বড় স্কোরের দিকে এগিয়ে যাচ্ছে। অ্যাডিলেডের এ ম্যাচটিতে শেষ খবর পাওয়া পর্যন্ত ৩৭ ওভারে কোনো উইকেট না হারিয়ে অস্ট্রেলিয়ার সংগ্রহ ২৪৬। এর আগে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। ওয়ার্নারের মোট সংগ্রহ ১১৩ বলে ১৫৪। এর মধ্যে আছে ৩টি ছক্কা ও ১৭টি চারের মার। এছাড়া হেডের সংগ্রহ ১০৯ বলে ৮৯। আছে ১টি ছক্কা ও ৭টি চারের মার।

No comments:

Post a Comment