Sunday, January 8, 2017

পোস্ট গ্রাজুয়েট ফারহানা মিলি

‘মনপুরা’র পর আর কোনো ছবিতে দেখা যায়নি ফারহানা মিলিকে। তবে ছবিতে দেখা না গেলেও ধারাবাহিক এবং খণ্ড নাটকের শুটিং নিয়ে সারা বছরই ব্যস্ত তিনি। সেই ব্যস্ততার ধারাবাহিকতায় ‘পোস্ট গ্রাজুয়েট’ নামের নতুন একটি ধারাবাহিকে অভিনয় করতে যাচ্ছেন এ তারকা।
এটি রচনা ও পরিচালনা করেছেন মোস্তফা কামাল রাজ। এ নাটকের মাধ্যমে দীর্ঘদিন পর আবারও চঞ্চল চৌধুরীর সঙ্গে অভিনয় করতে যাচ্ছেন তিনি। নাটকটি প্রসঙ্গে ফারহানা মিলি বলেন, ‘অনেক দিন পর চঞ্চল ভাইয়ের সঙ্গে অভিনয় করতে যাচ্ছি। মূলত নাটকটির গল্পের প্রয়োজনেই আমরা আবার জুটি হয়েছি। নাটকটি দর্শক মহলে সমাদৃত হবে।’ এ নাটক ছাড়াও বেশ কয়েকটি নাটকের শুটিং নিয়ে ব্যস্ত এ তারকা। শিগগিরই নাটকগুলো প্রচারে আসবে বলে জানান তিনি।

No comments:

Post a Comment