গতরাতে
লাগা রাজধানীর গুলশান-১-এর ডিসিসি মার্কেটের আগুন নাশকতা নয়, দুর্ঘটনাই
মনে করছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক। আজ মঙ্গলবার সকাল
সাড়ে ৮টার দিকে ঘটনাস্থল পরিদর্শনে এসে মেয়র এ কথা বলেন। মেয়র বলেন, এখন
পর্যন্ত মনে হচ্ছে বৈদ্যুতিক ক্রটি থেকে আগুন লাগতে পারে।
এখানে এতো বেশি
দাহ্য পদার্থ ছিল যে আগুন দ্রুত ছড়িয়ে গেছে। এক প্রশ্নের জবাবে আনিসুল
বলেন, ‘নাশকতা কিনা, এটা মেয়রের পক্ষে বলা সম্ভব না, মেয়র নাশকতা এক্সপার্ট
না। পুলিশ ভালো বলতে পারবে। তবে মেয়র হিসেবে আমার মনে হয়, নাশকতা না হওয়ার
সম্ভাবনা ৯৯ পারসেন্ট।’ এছাড়া অগ্নিকাণ্ডে কারও মৃত্যুর কোনো তথ্যও তারা
পাননি বলে জানিয়েছেন আনিসুল হক।
উল্লেখ্য, সোমবার দিবাগত রাত আড়াইটা থেকে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট দীর্ঘ সাড়ে ৮ ঘণ্টা চেষ্টা করেও এখনো আগুন পুরো নিয়ন্ত্রণে আনতে পারেনি।
উল্লেখ্য, সোমবার দিবাগত রাত আড়াইটা থেকে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট দীর্ঘ সাড়ে ৮ ঘণ্টা চেষ্টা করেও এখনো আগুন পুরো নিয়ন্ত্রণে আনতে পারেনি।

No comments:
Post a Comment