সরকার
৫ টাকা মূল্যমানের কারেন্সি নোটটি ভিন্ন রঙ ব্যবহার করে নতুনভাবে মুদ্রণ
করেছে। আগামী ৫ জানুয়ারি বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে
নোটটি ইস্যু করা হবে। বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিসেও পরে নোটটি পাওয়া
যাবে। অর্থ বিভাগের সিনিয়র সচিব মাহবুব আহমেদ স্বাক্ষরিত ৫ টাকা মূল্যমানের
নতুন কারেন্সি নোটটি হালকা বেগুনী রঙয়ে মুদ্রণ করা হয়েছে। নোটটির সামনের
অংশে বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের
প্রতিকৃতি এবং পিছনের অংশে নওগাঁর কুসুম্বা মসজিদের ছবি রয়েছে।
নতুনভাবে
মুদ্রিত এ নোটের উভয় পিঠের উপরের অংশে ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার’
লেখা এবং পিছনের অংশে ডানদিকে বাংলাদেশের জাতীয় প্রতীক রয়েছে। নোটটির আকার,
জলছাপ, ডিজাইন ও অন্যান্য নিরাপত্তা বৈশিষ্ট্য বর্তমানে প্রচলিত থাকা
নোটের অনুরূপ। নতুন মুদ্রিত নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত ৫ টাকা
মূল্যমানের নোট এবং ধাতব মুদ্রাও চালু থাকবে।
সূত্র : বাসস
সূত্র : বাসস

No comments:
Post a Comment