গতরাতে
আগুন লাগা রাজধানীর ডিসিসি মার্কেটের একাংশ ধসে পড়েছে। গুলশান-১-এ অবস্থিত
এ মার্কেটটিতে গতকাল সোমবার দিবাগত রাত আড়াইটায় আগুন লাগে। আগুন
নিয়ন্ত্রণে যোগ দেয় ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট। তবে আগুন লাগার ৮ ঘণ্টা
পরও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি আগুন।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে
মার্কেটের পূর্ব দিকের কাঁচা বাজারে আগুন লাগে। পরে এ আগুন ছড়িয়ে পড়ে পুরো
মার্কেটে। মার্কেটের স্বর্ণের দোকান পর্যন্ত দোতলা ভবনের একাংশ ভেঙে পড়ে
যায়। এ অংশে প্রায় আড়াইশ কাঁচামালের দোকান ছিল। আগুন লাগার খবর পেয়ে শত শত
মানুষ ভিড় করে গুলশানে। মার্কেটের ব্যবসায়ীরাও এ খবর পেয়ে ছুটে আসে। এদিকে
ডিসিসি মার্কেটের ব্যবসায়ীরা আগুন লাগার ঘটনাকে ইচ্ছাকৃত বলে অভিযোগ করেন।

No comments:
Post a Comment