নাটক
নির্মাণ ও অভিনয় নিয়ে নিয়মিত ব্যস্ত থাকেন সালাউদ্দিন লাভলু। বিশেষ
দিনগুলোতে এ ব্যস্ততার পরিমাণ বেড়ে যায়। তবে আজ তার ব্যক্তিগত বিশেষ একটি
দিন। এদিনে পৃথিবীর আলো দেখেছেন তিনি। তারপরও দিনটি উপলক্ষে বিশেষ কোনো
আয়োজন নেই এ নির্মাতার। অফিসের কাজ নিয়েই ব্যস্ত থাকবেন তিনি। জন্মদিন
প্রসঙ্গে সালাহ উদ্দিন লাভলু বলেন, ‘এমনিতে শুটিংয়ে থাকলে ইউনিটের সবাই
শুভেচ্ছা জানায়। আজ শুটিং নেই। তবে অফিসের কাজে ব্যস্ত থাকব।
বিশেষ কোনো
আয়োজন কখনই করি না। প্রতিদিনই নিজেকে নতুন করে আবিষ্কার করি। তাই প্রত্যেক
দিনের গুরুত্ব আমার অনেক বেশি। সবার দোয়া ও ভালোবাসা নিয়ে বাকি জীবন কাটিয়ে
দিতে চাই এটাই প্রত্যাশা।’ আরণ্যক নাট্যদলে কাজ করার সময় ডিরেক্টরিয়াল
টিমের সদস্য ছিলেন লাভলু। পরবর্তীতে পথ নাটকেরও নির্দেশনা দিয়েছেন তিনি।
মঞ্চই তাকে আজকের লাভলুতে পরিণত করেছে। তাই মঞ্চের প্রতি তার এখনও প্রচণ্ড
দুর্বলতা রয়েছে।

No comments:
Post a Comment